Featured post

প্রাপ্তি

♥️ প্রাপ্তির খাতায় জমে থাকা কিছু মুহূর্ত  ♥️ ★ তাৎক্ষণিক বক্তৃতা, তৃতীয়, পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়, দাতা— শোভা মন্ডল, তাপাইপু...

আমাকে আর খুঁজো না

 
তোমার মনে আছে?
সেই বিকেলটা—
যখন তুমি রেগে চলে গেলে, আর আমি কিছুই বলিনি।তোমার চলে যাওয়াটার কোন শব্দ ছিল না,শুধু হাওয়ায় ভেসে ছিল একগুচ্ছ কিছু না বলা কথা।সেইদিনের পর থেকে, আমি আর কিছুই সেরকম লিখিনি।
 কিন্তূ আজ লিখছি। 

হ্যাঁ, আমি সেই তুহিন ...
যার নামটা তুমি আর উচ্চারণ করো না আজকাল, শুধু আজ স্মৃতির পাতায় সেটা ঘোলাটে কালি হয়ে ছড়িয়ে আছে। আমি হারিয়ে যাইনি। আমি থাকি— সেইসব জায়গায়, যেখানে তুমি দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলো। তুমি বুঝেছো,এ কোনো আত্মহত্যা নয়,এ প্রেমের চূড়ান্ত পরিণতি। তবু প্রতি রাতে তুমি ঘুমোনোর আগে তাকাও জানালার বাইরে,
 যেখানে একফালি চাঁদ হেসে বলে—
“সে তো এখনো আছে, তোমার সমস্ত না বলা কথার ভেতরে…”
তবুও আমি আছি—
সেই গানটার মধ্যে —"তোমাকে বুঝিনা প্রিয়", যেটা শুনলে তোমার মনে পড়ে যেত, এটা আমার প্রিয় গান ছিল!
আমি আছি সেই পুরনো বারান্দার ধারে,
যেখানে বসে একদিন লিখেছিলাম “তোমাকে আমি খুঁজি প্রতিটি ক্যাফেটেরিয়াতে।” হয়ত লেখাটি তুমি পড়েছ।
তুমি আমায় খোঁজো, আমি জানি। রাত্রি যত গভীর হয়, তোমার খোঁজ ততই গভীর হয়।
কিন্তু এখন…
আমাকে আর খুঁজো না।
কারণ আমি এখন আর খুঁজে পাবো না তোমায়, আমার মধ্যেও তুমি আজ কুয়াশার মতো ঝাপসা। তবু যদি কখনও কারও চোখে আমায় চিনে ফেলো,
যদি কোনো কবিতার লাইনে আমার নাম ধরে ফেলো তখন শুধু চুপটি করে হাসবে, আর ভাববে— এই নীরবতাটাই বোধহয় শেষ ভালোবাসা ছিল। 
আমি জানি, আমরা আর একসঙ্গে থাকি না, তবু ভালোবাসাটা কোথাও ঠিক রয়ে গেছে সময়ের একটা বন্ধ ঘরে, যার দরজায় লেখা— 

আমাকে আর খুঁজো না।”
ছবি - সংগৃহিত


1 comment: